ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

একসঙ্গে দুই তরুণীকে বিয়ে করে যুবকের উপলব্ধি ‘ভুুল করেছেন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ফিল্মি ভাষায় বলতে হয় ‘দো ফুল এক মালি!’ অর্থাৎ জোড়া বিকল্প। কিন্তু ইন্দোনেশিয়ার এক যুবকের কাছে এই জোড়া বিকল্পই আপাতত জোড়া সমস্যায় পরিণত হয়েছে। ২০ বছরের ওই যুবকের নাম নুর খুসনুল কোটিমা। যুবকের বিয়ের দিন এসে হাজির হয়েছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা। ঘটনাচক্রে তাঁকেও বিয়েও করেছেন তিনি। কিন্তু জোড়া বিয়ের পর তাঁর উপলব্ধি, ‘বড় ভুল হয়ে গিয়েছে!’ কারণ নুর এখনও উপার্জন করেন না। দুই তরুণীকে বিয়ে করে তাঁর চিন্তা, দুই স্ত্রীর ভরণপোষণ করবেন কীভাবে! সম্প্রতি নুর খুসনুল নামক ওই যুবকের বিয়ের ঘটনা নিয়ে দেশটির গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এ খবর।

দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। সেখানে বলা হয়, নুর যাকে বিয়ে করছিলেন, তাঁর নাম কোরিক আকবর। তাঁরও বয়স ২০। কোরিক বলেছেন, ‘নেটমাধ্যমেই আমাদের বিয়ের কথা জানতে পেরেছিলেন আমার স্বামীর প্রাক্তন প্রেমিকা ইউনিতা রোরি। তারপর আমাদের বিয়ের দিনই এসে হাজির হন তিনি। আমার স্বামীকে বিয়ে করতে চান।’
কোরিকের বাড়িতেই এসেছিলেন ইউনিতা। প্রাক্তন প্রেমিককে দেখে নুর প্রথমে হকচকিয়ে গেলও পরে তাঁকেও বিয়ে করে নেন। নুর বলেছেন, ‘পরিবারের সঙ্গে আলোচনা করেই আমি ওই সিদ্ধান্ত নিই। দু’জনকে বিয়ে করার পণও ছিল সমান। সাড়ে ১৭ লক্ষ রুপাইয়া (ভারতীয় মুদ্রায় ৮৯৮০ টাকা)। কিন্তু বিয়ের পর এখন মনে হচ্ছে ওই সিদ্ধান্ত নিয়ে বড় ভুল করে ফেলেছি।’ নুর জানিয়েছেন, দুই স্ত্রীকে এখন বোঝা মনে হচ্ছে তাঁর। কারণ তিনি বেকার। এবং দুই মহিলার ভরণপোষণ এখন তাঁর উপরেই নির্ভর করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

একসঙ্গে দুই তরুণীকে বিয়ে করে যুবকের উপলব্ধি ‘ভুুল করেছেন

আপডেট টাইম : ০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১