ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

পুরুষ ছাড়াই জন্ম নিল ‘মিরাকল’ হাঙর

বাঙালী কণ্ঠ ডেস্কঃ প্রকৃতির চিরন্তন নিয়মে পুরুষ ও নারী, দুই প্রজাতির প্রাণীর প্রজননের মাধ্যমে রক্ষা হয় বংশধারা। কিন্তু সম্প্রতি কোনো পুরুষ প্রজাতি ছাড়াই একটি হাঙরের জন্ম নেওয়ায় ধাঁধাঁয় পড়ে গেছেন বিজ্ঞানীরা।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির সার্ডিনিয়ার এই ঘটনা ঘটে। সেখানকার একটি ট্যাঙ্কে  গত ১০ বছর ধরে শুধু দুইটি মেয়ে প্রজাতির হাঙর রয়েছে। ১০ বছরের মধ্যে সেখানে কোনো পুরুষ হাঙর ছিল বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই হঠাৎ করে সেখানে হাঙর জন্ম নেওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে বিজ্ঞানীদের কপালে।

নতুন জন্ম নেওয়া হাঙরও মেয়ে বলে ওই প্রতিবেদনে জানা গেছে। হাঙরটির নাম রাখা হয়েছে ইস্পারা। পার্থেনোজেনেসিস প্রজননের মাধ্যমে হাঙরটির জন্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটা একটি অযৌন প্রজনন প্রক্রিয়া যেখানে ডিম্বাণু শুক্রাণুর মাধ্যমে নিষিক্ত হওয়া ছাড়াই ভ্রূণে পরিণত হতে পারে।

আবার বাচ্চাটি মায়ের ক্লোন হতে পারে বলেও বিশেষজ্ঞরা ধারণা করছেন। এই ধারণা নিশ্চিত হওয়ার জন্য বাচ্চা আর বড় দুই হাঙরের ডিএনএন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

পুরুষ ছাড়াই জন্ম নিল ‘মিরাকল’ হাঙর

আপডেট টাইম : ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১