রমজানের পবিত্রতা বজায় রাখতে প্রতি বছরের মতো এবারও সাপ্তাহিক ছবি মুক্তির প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে। প্রতি সপ্তাহে একটি বা দুটি ছবি মুক্তি পেলেও রমজানে সেটা বন্ধ থাকে। যদিও বিষয়টিকে ‘রমজানের পবিত্রতা রক্ষা’ বলা হলেও আদপে কিন্তু তা নয়। রোজার মাসে ছবি মুক্তি দিলে ব্যবসায়িকভাবে প্রচুর মার খেতে হয়। এমনিতেই সিনেমা হলে দর্শক সমাগম কম। রমজানে সেটাও থাকে না। তাই এ মাসে ছবি মুক্তি দিয়ে কোনো রকম ‘ঝুঁকি’ নিতে রাজি নন প্রযোজকরা। প্রতি বছর রমজানের এক সপ্তাহ আগে থেকে ছবি মুক্তি দেয়া বন্ধ হলেও এবার সেটা হচ্ছে প্রায় পনের দিন আগে। আজ দুটি ছবি মুক্তির মিছিলে থাকলেও এর মধ্যে একটি মুক্তি পাচ্ছে। অভিনেত্রী তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা এমনই হয়’ ছবিটি মুক্তির জন্য আবেদন করা হয়েছিল; কিন্তু শেষ পর্যন্ত মুক্তি দেয়া হয়নি। এ ছবিটি তানিয়া আহমেদের ‘গুডমর্নিং লন্ডন’-এর পরিবর্তিত নাম। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে নুরুল ইসলাম প্রীতম পরিচালিত ‘দিওয়ানা মন’। এ ছবিতে অভিনয় করেছেন নির্জনা। যদিও এ ছবিটি গত সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল। হল সংকটের কারণে মুক্তি দেয়া সম্ভব হয়নি বলে সূত্র জানিয়েছে। রমজানের আগে ২৭ মে ও ৩ জুন দুই সপ্তাহ রয়েছে। কিন্তু এ সপ্তাহগুলোতে নতুন কোনো ছবি মুক্তি দেয়া হবে না বলে জানা গেছে। রমজানের আগে মাত্র কয়েকদিনের জন্য ছবি মুক্তি দিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চান না প্রযোজকরা। এ প্রক্রিয়া চালু থাকবে প্রায় দেড় মাস। এর মধ্যে নির্মাতা ঈদে নতুন ছবি মুক্তি দেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আসছে ঈদে পাঁচটি ছবি মুক্তির মিছিলে রয়েছে। এর মধ্যে শাকিব খান অভিনীত তিনটি ছবি। তবে শেষ পর্যন্ত কয়টি ছবি মুক্তি পায় সেটাই এখন দেখার বিষয়।
সংবাদ শিরোনাম :
পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
জলবায়ু সংকটে সবচেয়ে বড় বিপদে বাংলাদেশ
ছবি তোলাই ট্রেন্ড
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংক
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী
এআই সুপারপাওয়ার হওয়ার দৌড়: আলুর রাজধানী থেকে তৈরি হচ্ছে চীনের ‘ডিজিটাল সাম্রাজ্য’
রোহিঙ্গার দায়িত্ব বাংলাদেশ একা বহন করতে পারে না : তারেক রহমান
ইউপি নির্বাচনে বদলে গেল প্রতীক, চেয়ারম্যান পদে থাকছে ২০টি
পলাতক ফ্যাসিস্ট দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছে: রিজভী
উমামা ফাতেমা ‘বিমানবন্দরে আটকের খবর’ ভুয়া
বন্ধ হচ্ছে ছবি মুক্তির প্রক্রিয়া
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০১৬
- 1026
Tag :
জনপ্রিয় সংবাদ



























