ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই চোখ হারালেন শিক্ষার্থী

বাঙালী কণ্ঠ নিউজঃ  রাজধানীর শাহবাগে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুর রহমানের (২২) চোখ পুলিশের ছোড়া টিআরসেলে দুই চোখ উঠে গেছে। এ ঘটনায় মোট আহত হয়েছেন ২২ জন।

আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ইলিয়াস হাসান জানান, পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। মোট আহতের সংখ্যা ২২ জন।

শিক্ষার্থীদের মধ্যে আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের একজন ঢাকা কলেজের মাস্টার্সের ছাত্র নাঈমুল ইসলাম (২৪) এবং অপরজন সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।

এদিকে সিদ্দিকুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চক্ষু ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে এমন কথা জানিয়ে ইলিয়াস হাসান বলেন, ‘তার চোখের অবস্থা ভালো না। দুই চোখই উঠে গেছে। চোখ দিয়ে কোনো কাজ হবে বলে মনে হয় না।’

তিনি বলেন, ‘আমাদের ওপর পুলিশ দুই থেকে তিন হাত দূর থেকে গুলি ছুড়েছে। আমাদের কর্মসূচি শেষ করে ফেলেছি। অল্প কিছু ছেলে রাস্তায় ছিল। তাদের আমরা ১০ মিনিটের মধ্যে ফিরিয়ে আনতাম। কিন্তু আমাদের সেই সময় দেয়নি পুলিশ।’

১২ জন শিক্ষার্থী শাহবাগ থানায় আটক রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশাবাদী পুলিশ তাদের দ্রুত ছেড়ে দেবে। কলেজের প্রিন্সিপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন।’

এর আগে সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা সেশনজট ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় বিভিন্ন দাবি নিয়ে পূর্বঘোষিত কর্মসূচিতে মাঠে নামলে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই চোখ হারালেন শিক্ষার্থী

আপডেট টাইম : ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭