ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

যে কারণে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন

আবু হুরায়রা (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলেতে শুনেছি, ‘কোনো বান্দা পাপে লিপ্ত হলো অথবা বলেছেন, কোনো পাপ করল। অতঃপর বলে, হে আমার রব, আমি পাপ করেছি অথবা বলে, পাপে লিপ্ত হয়েছি, আমাকে ক্ষমা করুন। তার রব বলেন, আমার বান্দা কি জানে তার রব রয়েছেন, যিনি পাপ ক্ষমা করেন ও তার জন্য পাকড়াও করেন? আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। অতঃপর আল্লাহ যে পরিমাণ চান সে বিরত থাকে।

অতঃপর পাপে লিপ্ত হয় অথবা পাপ সংগঠিত করে, অতঃপর বলে, হে আমার রব! আমি দ্বিতীয় পাপ করেছি অথবা দ্বিতীয় পাপে লিপ্ত হয়েছি, আপনি তা ক্ষমা করুন। আল্লাহ বলেন, আমার বান্দা কি জানে তার রব রয়েছেন, যিনি পাপ ক্ষমা করেন ও তার জন্য পাকড়াও করেন? আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। অতঃপর আল্লাহ যে পরিমাণ চান সে বিরত থাকে। অতঃপর কোনো পাপ করে অথবা বলেছেন, পাপে লিপ্ত হয়।

তিনি বলেন, সে বলে—হে আমার রব, আমি পাপ করেছি অথবা পাপে লিপ্ত হয়েছি আবারও, আপনি আমার জন্য তা ক্ষমা করুন। আল্লাহ বলেন, আমার বান্দা কি জানে তার রব রয়েছেন, যিনি পাপ ক্ষমা করেন ও তার জন্য পাকড়াও করেন? আমি আমার বান্দাকে তিনবারই ক্ষমা করে দিলাম, সে যা চায় আমল করুক।’ (সহিহ বুখারি, হাদিস : ৭৫০৭)

আলোচ্য হাদিসের শিক্ষা হলো, মুমিন আল্লাহর দয়া ও ক্ষমা লাভের ব্যাপারে কখনো নিরাশ হবে না। অসংখ্য অগণিত ভুল হওয়ার পরও সে আল্লাহর দরবারে ফিরে আসবে এবং ক্ষমা প্রার্থনা করবে।

কেননা আল্লাহ তাঁর বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন।আল্লাহ সবাইকে সঠিকভাবে তাওবা করার তাওফিক দিন। আমিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

যে কারণে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন

আপডেট টাইম : ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪