ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

চ্যাম্পিয়নস ট্রফি বৃষ্টিতে ভেস্তে যাওয়া ২টি ম্যাচের টাকা ফেরত দেবে পাকিস্তান

চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে বৃষ্টির কারণে সম্পূর্ণ ভেস্তে যাওয়া দু’টি ম্যাচের টিকিটের টাকা সমর্থকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির জন্য অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বনাম বাংলাদেশে ম্যাচের টস করাও সম্ভব হয়নি। পিসিবি নিয়ম অনুযায়ী এই দুই ম্যাচের টিকিটের টাকা ফেরত দেবে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি খেলা ছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। আর ২৭ ফেব্রুয়ারি ছিল পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচ। তবে বৃষ্টির জন্য টসও করা যায়নি এই দুই ম্যাচে। এক বলও খেলা না হওয়ায় টিকিটের পুরো টাকা ফেরত পাবেন ক্রিকেটপ্রেমীরা।

গতকাল শনিবার বিবৃতি দিয়ে পিসিবি জানিয়েছে, ‘রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একটি বল ছাড়াই পরিত্যক্ত হওয়া দু’টি ম্যাচের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। চ্যাম্পিয়নস ট্রফির ক্ষতিগ্রস্ত ম্যাচগুলির মধ্যে রয়েছে ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তান।’

যদিও টিকিটের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত রেখেছেন পিসিবি কর্তারা। হসপিটালিটি বক্স এবং পিসিবি গ্যালারির টিকিটের দাম ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে। টিকিটের টাকা ফেরত পাওয়ার জন্য আসল এবং অক্ষত টিকিট কাউন্টারের জমা দিতে হবে প্রমাণ হিসাবে। অন্য কারও হয়ে টিকিটের টাকা ফেরত নেওয়া যাবে না। প্রকৃত ক্রেতাকেই নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিটের টাকা ফেরত নিতে হবে। ১০ থেকে ১৪ মার্চের মধ্যে টিকিটের টাকা ফেরত নিতে হবে সংশ্লিষ্ট ক্রেতাদের।

এদিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। টিকিট নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে কোনো টাকা ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

চ্যাম্পিয়নস ট্রফি বৃষ্টিতে ভেস্তে যাওয়া ২টি ম্যাচের টাকা ফেরত দেবে পাকিস্তান

আপডেট টাইম : ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫