ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ করা হবে মক্কার গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত জুমার খুতবা। শুক্রবার (৪ জুলাই) পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সি এই ঘোষণা দেন।

এদিন খুতবা প্রদান ও জুমার নামাজের ইমামতি করবেন ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আস-সুদাইস। সূত্র: সৌদি গ্যাজেট

প্রেসিডেন্সির জনসংযোগ বিভাগের সাধারণ তত্ত্বাবধায়ক ফাহিম আল-হামিদ বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে খুতবার বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, বিভিন্ন ভাষায় অনুবাদের মাধ্যমে বিশ্ব মুসলিমের মাঝে আন্তঃসংযোগ স্থাপন ও সভ্যতা ও সংস্কৃতির বিনিময়ে সেতুবন্ধন তৈরিই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

লাইভ অনুবাদের ফলে এখন বিশ্বের যেকোনো প্রান্তে বসে মুসলমানরা নিজ নিজ ভাষায় এই গুরুত্বপূর্ণ ধর্মীয় বার্তা গ্রহণ করতে পারবেন। এটি ধর্মীয় সম্প্রচারে এক যুগান্তকারী পদক্ষেপ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা

আপডেট টাইম : ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫