ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের দায় গোটা বিশ্বের: শায়খ আহমাদুল্লাহ

গাজায় ইসরাইলের পরিচালিত হত্যাযজ্ঞ ও মানবসৃষ্ট দুর্ভিক্ষের দায় পুরো পৃথিবীবাসীকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় আলেম ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘আমাদের সন্তানদের একবেলার ক্ষুধার কষ্ট দেখলে আমরা দিশেহারা হয়ে যাই। অথচ গাজার লক্ষ লক্ষ শিশু দিনের পর দিন না খেতে পেয়ে তিল তিল করে মারা যাচ্ছে। মানবতার ধ্বজাধারীরা একদিকে তাদের ওপর বোমা ফেলছে। আবার যারা বোমা থেকে বেঁচে যাচ্ছে, তাদেরকে মারছে খাবারের কষ্ট দিয়ে।’

তিনি বলেন, এই বিপুল খাদ্য উৎপাদন ও খাদ্য অপচয়ের যুগে এই পৃথিবীরই একটি ভূখণ্ডে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলা হচ্ছে, আমাদের চোখের সামনে একটি জীবন্ত শহরকে গোরস্তান বানিয়ে ফেলা হচ্ছে, অথচ তার কোনো অভিঘাত আমাদের জীবনের ওপর পড়ছে না। আরব বিশ্ব, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা কিংবা বিশ্বনেতারাও নিশ্চুপ। আটশ কোটি মানুষ—আমরা ইতিহাসের এই দায় কীভাবে শোধ করবো!

শেষে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে শায়খ আহমাদুল্লাহ বলেন, হে আল্লাহ, যাদের কারণে গাজার শিশুরা অনাহারে মরছে, তাদের জন্য তুমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করো

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের দায় গোটা বিশ্বের: শায়খ আহমাদুল্লাহ

আপডেট টাইম : ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫