বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররমসহ সারা দেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে
আজ শুক্রবার দেশব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বিএনপি। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকাসহ দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে গণতন্ত্রের মা হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
এদিন বাদ জুমা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা।
এ ছাড়া দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের নিজ নিজ উপাসনালয়ে মন্দির, চার্চ, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় স্থানে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশে বেগম খালেদা জিয়ার দোয়ার খবর
বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মাদারীপুরের শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাভীলা চৌধুরীর আয়োজনে তার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ তোতা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সাজু মোড়ল, বিএনপির নেতা রুবেল খান, শিবচর পৌরসভা যুবদলের সাবেক সভাপতি খলিল মাদবর, শিবচর উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক উমর ফারুক ফরাজীসহ অনেক।
হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনায় নোয়াপাড়া সাহেব বাড়ি জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে এলাকার আলেম-ওলামা, মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ–৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল। এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মো. শাজাহান।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























