ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমসহ সারাদেশের মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে দেশের সকল জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ের মসজিদগুলোতে এই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আজ শুক্রবার সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত করেন মসজিদটির খতিব মাওলানা আব্দুল মালেক। এতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। বেগম খালেদা জিয়ার জন্য মোনাজাতে অশ্রু ঝরান সাধারণ মুসল্লিরা।

বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত এই দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠানগুলিতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও তার জান্নাতুল ফিরদাউস লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা মহানগরীসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের মসজিদগুলোতে একযোগে এ কর্মসূচি পালিত হয়। অনেক স্থানে ইমাম ও খতিবরা নামাজ পরবর্তী মোনাজাতে খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণ করে দোয়া করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ

আপডেট টাইম : ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬