ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

আবারও সোনালি যুগে ফিরলেন অমিত-শাবনূর

সময় যেন হঠাৎ থেমে গিয়েছিল। ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় জুটি অমিত হাসান ও শাবনূর আবারও ধরা দিলেন একই ফ্রেমে, একই গানে। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ভুলোনা আমায়-এর আলোচিত গান ‘একদিকে পৃথিবী’-তে ২৬ বছর আগে দর্শক মাতিয়েছিলেন এই জুটি। দীর্ঘ বিরতির পর সেই গানেই আবার একসঙ্গে পা মেলাতে দেখা গেল তাদের।

সম্প্রতি চিত্রনায়ক কাজী মারুফের ফেসবুক লাইভে উঠে আসে এই মুহূর্ত। মাত্র ২১ সেকেন্ডের ওই লাইভ ভিডিওতে দেখা যায়, গানটির তালে তালে নাচছেন অমিত হাসান ও শাবনূর। পাশে উপস্থিত অতিথিরাও মোবাইল ক্যামেরায় সেই আবেগঘন মুহূর্ত ধরে রাখতে ব্যস্ত হয়ে পড়েন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক সাড়া। অনেকেই ফিরে যান স্মৃতির পাতায়, কেউ কেউ আবার দীর্ঘদিন পর প্রিয় তারকাদের একসঙ্গে দেখে বিস্ময় প্রকাশ করেন। ভালোবাসা, প্রশংসা আর আবেগী মন্তব্যে ভরে ওঠে ভিডিওর কমেন্ট বক্স।

জানা যায়, চিত্রনায়িকা শাবনূর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মূলত অস্ট্রেলিয়ায় পরিবারসহ বসবাস করলেও সম্প্রতি ছেলে আইজানকে আনন্দ দিতে যুক্তরাষ্ট্র সফরে যান তিনি। এই সফরকালেই প্রবাসে থাকা ঢাকাই সিনেমার আরও কয়েকজন তারকার সঙ্গে দেখা হয় তার, যার মধ্যে চিত্রনায়িকা মৌসুমীও রয়েছেন।

এ সময়েই শাবনূর উদযাপন করেন নিজের ৪৬তম জন্মদিন। প্রবাসী বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ঘেরা সেই আয়োজনেও ছিল আবেগ আর স্মৃতির ছোঁয়া। অমিত-শাবনূরের এই হঠাৎ পুনর্মিলন যেন আবারও প্রমাণ করল- ঢাকাই সিনেমার সোনালি যুগের আবেদন আজও অমলিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

আবারও সোনালি যুগে ফিরলেন অমিত-শাবনূর

আপডেট টাইম : ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬