ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের নেত্রকোনার হাওরাঞ্চলে কৃষি প্রণোদনার তালিকায় অনিয়মের অভিযোগ রাজনীতি ক্ষমতা ভোগের কোনো প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী নিত্যপণ্য মধ্যবিত্তদেরও ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে: চরমোনাই পীর রাঙামাটিতে পানিবন্দি কয়েক হাজার মানুষ, আশ্রয়কেন্দ্রে বাড়ছে ভিড় চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

৮ মাসেই কোরআনে হাফেজ সাত বছরের শিশু মিজানুর

মাত্র ৭ বছর বয়সে অবিশ্বাস্য এক সাফল্য দেখিয়েছে শিশু মিজানুর রহমান। হবিগঞ্জ সদর উপজেলার এই শিশুটি মাত্র ৮ মাস ১৫ দিনে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। এতো অল্প সময়ে ৩০ পারা কোরআন হিফজ সম্পন্ন করায় তার পরিবার, শিক্ষক এবং স্থানীয়দের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

হাফেজ মিজানুর রহমান হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার জিল্লুর রহমানের ছেলে। সে শহরস্থ তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেছে। বিশেষ বিষয় হলো, কায়দা শিক্ষা থেকে শুরু করে ৩০ পারা কোরআন মুখস্থ করা পর্যন্ত পুরো শিক্ষাটিই সে এই মাদ্রাসা থেকে গ্রহণ করেছে।

মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ কারী মাহমুদ আল হাসান বলেন, মিজানুর রহমান অত্যন্ত মেধাবী একজন ছাত্র। সে মাত্র ৮ মাস ১৫ দিনে পবিত্র কোরআন মুখস্থ সম্পন্ন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের প্রতিষ্ঠানে গত কয়েক বছর ধরেই মেধাবী ছাত্রদের মাধ্যমে সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু হাফেজ মিজানুর রহমানের এই বিশেষ অর্জনকে স্মরণীয় করে রাখতে এবং তাকে উৎসাহিত করতে আগামী ২ ফেব্রুয়ারি এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

৮ মাসেই কোরআনে হাফেজ সাত বছরের শিশু মিজানুর

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬