ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

অনেকে মৌসুমীর সঙ্গে ডিভোর্স লেটারও দেখতে চায় : ওমর সানী

বেশকিছুদিন ধরে সামাজিক মাধ্যমে গুজব- ভেঙে গেছে ওমর সানী ও মৌসুমীর সংসার। বিপরীতে মৌসুমী নাকি বিয়ে করেছেন এক নির্মাতাকে! এসব গুজবে মৌসুমী কথা না বললেও বিরক্তি প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী।
সম্প্রতি তিনি কড়া ভাষায় বলেন, ‘অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি।’
বেশ কয় দিন আগে একটি চলচ্চিত্রের অনুষ্ঠানে অংশ নিয়ে ওমর সানী বলেন, ‘আমরা সেপারেট হয়ে গেছি, অমুক হয়েছি, তমুক হয়েছি—এগুলো শুনি। এটা নিয়ে কিন্তু আমরা চিন্তিত না। কিন্তু কিছু বাজে মেন্টালিটির মানুষ এগুলো বলে। অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি।’
এর আগে মাছরাঙা টেলিভিশনের একটি পডকাস্টে হাজির হয়েও এমন প্রশ্নের মুখোমুখি হন ওমর সানী। সেখানে তিনি একসঙ্গে আছেন কি না, এমন প্রশ্নের উত্তরে ওমর সানী বলেন, ‘অনেকেই জ্যোতিষী হয়ে যান। কেউ হাত দেখে বলেন। যার যা মন চায়। আর পাগলের সংখ্যা আগের চেয়ে বেড়ে গেছে। কেউ ডিভোর্স লেটারও দেখতে চেয়েছেন। এসব নিয়ে আর বলার কিছু নাই।’
বিভিন্ন সময় জানা যায়, মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার চেষ্টা করছেন। সেই কারণেই দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর মধ্যে ওমর সানীরও যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। কিন্তু তার ভিসার মেয়াদ শেষ হওয়ায় যেতে পারেননি। তবে তিনি ভিসার জন্য আবেদন করেছেন।
মৌসুমীর যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রসঙ্গে আরও ব্যাখ্যা করে সেই পডকাস্টে ওমর সানী বলেন, ‘সবার জানার জন্য বিষয়টা ব্যাখ্যা করা দরকার। আমার শাশুড়ি দীর্ঘদিন ধরেই অসুস্থ। মায়ের পাশে থাকতেই মূলত সে (মৌসুমী) যুক্তরাষ্ট্রে। সেখানে আমাদের মেয়েও রয়েছে। তাদের দেখাশোনাটা তার কাছে গুরুত্বপূর্ণ। যেকোনো পরিবারের জন্যই সময়টা গুরুত্বপূর্ণ। এখানে সেক্রিফাইসটাও গুরুত্বপূর্ণ।’
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

অনেকে মৌসুমীর সঙ্গে ডিভোর্স লেটারও দেখতে চায় : ওমর সানী

আপডেট টাইম : ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬