ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি নাবিকদের ভিসা সহজ করতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন মন্ত্রী সুনামগঞ্জে হু হু করে বাড়ছে নদীর পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী বিবাহবিচ্ছেদে যা পেয়েছিলেন শেখ হাসিনা কন্যা পুতুল দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : জামায়াত আমির ২০২৬ ফুটবল বিশ্বকাপ কে জিতবে বিশ্বকাপ? সুপার কম্পিউটার দিল ভবিষ্যদ্বাণী চট্টগ্রামে শনিবারের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত রাতে ভাত খাওয়া ভালো না ক্ষতি, কী বললেন পুষ্টিবিদ ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি ১০ নির্দেশনা

অপারেশন শেষে বাসায় ফিরেছেন তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন তিনি।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মাথায় এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচার পরবর্তী ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণ শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চিকিৎসকরা তাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেন। বর্তমানে তিনি চিকিৎসকদের কঠোর তত্ত্বাবধানে বাসায় সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল বলে জানা গেছে।

হাসপাতাল ও পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে, তানিয়া বৃষ্টির সার্জারি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর কোনো ধরনের জটিলতা এড়াতে তাকে তিন দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন তানিয়া বৃষ্টি। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে তিনি জানিয়েছিলেন যে, পরদিন তার মাথায় বড় ধরনের একটি অস্ত্রোপচার হতে যাচ্ছে।

সেই পোস্টে তিনি সহকর্মী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছিলেন। তার এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোবিজ অঙ্গনের সহকর্মী, নির্মাতা ও অগণিত ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করে আবেগঘন বার্তা পাঠাতে থাকেন।

বর্তমানে তানিয়া বৃষ্টিকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের শুটিং বা নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন না।

এই সময়ে পেশাগত কোনো প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ না করার জন্য নির্মাতা ও সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবং শারীরিক সক্ষমতা ফিরে পেলে পর্যাপ্ত বিশ্রাম শেষে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন এই দর্শকপ্রিয় অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশি নাবিকদের ভিসা সহজ করতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন মন্ত্রী

অপারেশন শেষে বাসায় ফিরেছেন তানিয়া বৃষ্টি

আপডেট টাইম : ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬