ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা বাংলাদেশি নাবিকদের ভিসা সহজ করতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন মন্ত্রী সুনামগঞ্জে হু হু করে বাড়ছে নদীর পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী বিবাহবিচ্ছেদে যা পেয়েছিলেন শেখ হাসিনা কন্যা পুতুল দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : জামায়াত আমির ২০২৬ ফুটবল বিশ্বকাপ কে জিতবে বিশ্বকাপ? সুপার কম্পিউটার দিল ভবিষ্যদ্বাণী চট্টগ্রামে শনিবারের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত রাতে ভাত খাওয়া ভালো না ক্ষতি, কী বললেন পুষ্টিবিদ

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

কলকাতার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ এর তৃতীয় সিজন দিয়ে আবারও আলোচনায় অভিনেতা সৌরভ দাস। নতুন ও পুরনো চরিত্রের রসায়নে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে সিরিজটি। তবে পর্দার ‘মন্টু পাইলট’ বাস্তব জীবনে প্রায়ই খবরের শিরোনামে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রোলিং ও কটাক্ষের শিকার হয়ে।

কখনও পোশাক, আবার কখনও ব্যক্তিগত জীবন নিয়ে ধেয়ে আসা এসব নেতিবাচক মন্তব্য কীভাবে সামলান তিনি? সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা।

সৌরভ জানান, বারবার কটাক্ষের শিকার হতে হতে এখন বিষয়টি তার কাছে সয়ে গেছে। নিজের বর্তমান মানসিক অবস্থাকে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘ইডেন গার্ডেনসে যখন ৮০ হাজার মানুষের সামনে কোনো ক্রিকেটার মাঠে নামেন, তখন চাপ বা টেনশন থাকাটা স্বাভাবিক। কিন্তু এক সময় তারা এতে অভ্যস্ত হয়ে যান। আমাদের ক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছে।’

তার কথায়, ‘মানুষের চোখের সামনে থাকলে নানা ধরনের প্রতিক্রিয়া আসবেই এটা জানা কথা। প্রচলিত ভাষায় অনেকে বলেন ‘গায়ের চামড়া মোটা হয়ে গেছে’, যদিও শব্দটা শুনতে কিছুটা নিম্নমানের শোনায়। তবে সত্যি বলতে, আমরা এসব জিনিসে অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি যদি বলি আমার কিছুই যায় আসে না, তবে সেটা মিথ্যা বলা হবে।’

ব্যক্তিগত জীবনকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে সরিয়ে রেখেছেন সৌরভ। বর্তমানে তিনি ‘সোশ্যাল ডিটক্স’ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন জানিয়ে বলেন, ‘আমি এখন আর মানুষের কমেন্ট পড়ি না। ফেসবুক বা ইনস্টাগ্রামকে আমি কেবল কাজের প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করি। সেখানে আমার ব্যক্তিগত ছবি খুব একটা থাকে না। এমনকি ফেসবুকের অধিকাংশ পোস্ট আমার টিম হ্যান্ডেল করে এবং কমেন্ট সেকশন বন্ধ রাখা হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬