ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ)। এ উপলক্ষে অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

বিজ্ঞপ্তি জানানো হয়, অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরী পাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট) ও আসাদগেট (১ নম্বর গেট) খোলা থাকবে।

যানজট এড়াতে এবং নির্বিঘ্নে সংসদ ভবনে প্রবেশের সুবিধার্তে আমন্ত্রিত অতিথিদের মনিপুরী পাড়া গেট এড়িয়ে বকুলতলা গেট ও আসাদগেট দিয়ে জাতীয় সংসদের ভেতরে প্রবেশের জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া আমন্ত্রণপত্রের সঙ্গে পাঠানো গাড়ির স্টিকার (পদ্মা, মেঘনা, যমুনা, শাপলা, বকুল, শিউলি ও শিমুল) অনুযায়ী নির্ধারিত স্থানে গাড়ি পার্কিংয়ের নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি আরও জানানো হয়— পদ্মা, মেঘনা, যমুনা ও শাপলা স্টিকারযুক্ত গাড়ির পার্কিং সংসদ ভবনের ভেতরে বিভিন্ন স্থানে হবে। এছাড়া বকুল, শিমুল ও শিউলি স্টিকারযুক্ত গাড়ির পার্কিং পুরাতন বাণিজ্যমেলা মাঠে থাকবে। এছাড়া ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যানবাহনসমূহ মানিক মিয়া এভিনিউ মূল সড়কে সিঙ্গেল লাইনে পার্কিং করতে হবে।

আমন্ত্রিত সকল অতিথিদের টানেল রোডে গাড়ি থেকে নেমে সংসদ ভবনে প্রবেশ করতে বলা হয়েছে। এক্ষেত্রে টানেল রোডে নামার সময় যথাসম্ভব কম সময় নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

এছাড়াও চালক বা সঙ্গীয় ব্যক্তিদের গাড়ি হতে না নামার জন্য অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা

আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬