ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

নায়িকাদের সঙ্গে ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন শরিফুল রাজ

ঢাকাই সিনেমায় অভিষেকের পর থেকেই নানা কারণে আলোচনায় আছেন শরিফুল রাজ। কাজের পাশাপাশি ব্যক্তিজীবন, সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন এবং সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া কিছু ভিডিও—সব মিলিয়ে তাকে ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়েই সরাসরি কথা বলেন অভিনেতা শরিফুল। আলাপচারিতার একপর্যায়ে উপস্থাপক একে একে নাজিফা তুষি, তানজিন তিশা, সুনেরাহ বিনতে কামাল, শিরিন শিলা, বিদ্যা সিনহা মিম এবং শবনম বুবলীর মতো তারকাদের নাম তুলে ধরেন। এতগুলো নাম একসঙ্গে শুনে কিছুটা বিস্মিত হয়ে রাজ হেসেই বলেন, “একজন মানুষের পক্ষে এতগুলো সম্পর্ক একসঙ্গে রাখা একেবারেই সম্ভব না।”

তার ভাষ্য, এই সহশিল্পীদের অনেকের সঙ্গেই তার দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে ‘আইসক্রিম’ সিনেমার সহশিল্পী নাজিফা তুষির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ওরা আমার বাসায় আসে, আমরা একসঙ্গে আড্ডা দিই—এটা একেবারেই স্বাভাবিক সম্পর্ক।”

‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘হাওয়া’ সিনেমার সাফল্যের পর হঠাৎ করেই ফাঁস হওয়া সেই মুহূর্তের ভিডিও তার ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে আসে। এ প্রসঙ্গে রাজের দাবি, ঘটনাটি ছিল পরিকল্পিত। কেউ একজন তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছে।

ভিডিওতে ব্যবহৃত ভাষা নিয়েও খোলামেলা মন্তব্য করেন শরিফুল রাজ। তিনি জানান, বন্ধুদের ব্যক্তিগত আড্ডায় হালকা মজা বা কিছু অপ্রচলিত শব্দ ব্যবহার অস্বাভাবিক নয়। তবে এমন মুহূর্ত ধারণ করা কিংবা তা ফাঁস করে দেওয়া—দুটোই দায়িত্বজ্ঞানহীন কাজ বলে মনে করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

নায়িকাদের সঙ্গে ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন শরিফুল রাজ

আপডেট টাইম : ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬