ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

সরকারের খরচ বাঁচাতে নিজ বাসায়ই থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

সরকারি বাসভবনে উঠছেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এ ছাড়া দুটো গাড়ি বরাদ্দ থাকলেও একটি গাড়ি ব্যবহার করছেন তিনি।

রবিবার (৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যে জ্বালানি সাশ্রয়ে গভর্নর এমন উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, গভর্নরের জন্য সরকারের বরাদ্দ করা বাড়ির মেইনটেইেনন্সে বেশ খানিকটা খরচ রয়েছে। সরকারের সে খরচ কমানোর কথা ভাবছেন গভর্নর। এছাড়া আপাতত নিজের বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন গভর্নর।

এদিকে রবিবার জ্বালানির ওপর চাপ কমাতে ব্যাংক কর্মকর্তাদের জ্বালানি সাশ্রয়ে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে অফিস পরিবহন ও পাবলিক পরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক বলেও জানান তিনি।

শাহরিয়ার সিদ্দিকী জানান, সরকারের নির্দেশনার পর ব্যাংকের কর্ম ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।

শনিবার প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী রবিবার (০৫ এপ্রিল) থেকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর অফিস চলবে। ব্যাংকের গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বলবৎ থাকবে। তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা এবং বুথ আগের মতো ২৪ ঘণ্টা চালু থাকার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

সরকারের খরচ বাঁচাতে নিজ বাসায়ই থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

আপডেট টাইম : ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬