ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হুসাইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাতে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন রাত সাড়ে ১০টার দিকে উত্তর মুগদার ৫৮/১১ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই বাসায় একা থাকতেন বলেও জানা গেছে।

বোরহান বলেন, মরদেহ থেকে গন্ধ বের হওয়ায় বাসার মালিক পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পান। মরদেহ থেকে বিকট গন্ধ বের হওয়ায় রাত ১১টা পর্যন্ত তা নামানো সম্ভব হয়নি।

আরও দুই তিন দিন আগে ওই কর্মকর্তা মারা গেছেন ধারণ করে তিনি বলেন, ঈদের দিন বাসার মালিকের সঙ্গে ওই কর্মকর্তার কথা হয়। এরপর থেকে আর কথা হয়নি। ধারণ করা হচ্ছে এরপর তিনি মারা গেছেন।

প্রাথমিকভাবে ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন ধারণা করে তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬