ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার শেখ মুজিব ও হাসিনা বন্দনায় সরব ‘ফাটাকেস্ট’ হতে চাওয়া সিলেটের সেই ডিসির অন্দরমহল মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা হোমনায় পাশাপাশি ৪ কবরে দাফন, বাকরুদ্ধ একমাত্র জীবিত সন্তান সিফাত এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত অভিনেতা জিয়ানকার্লো

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মার্কিন টেলিভিশন ও হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো। বর্তমানে সৌদি আরবে একটি চলচ্চিত্রের শুটিংয়ে থাকা অবস্থায় তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত হন। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল-শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।
তুর্কি আল-শেখ জানান, হলিউড তারকা এস্পোসিতো শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সৌদি আরবে অবস্থানকালে স্থানীয় মুসলিম সমাজের ইতিবাচক আচরণ, জীবনযাপন এবং দেশটির মানুষের অনন্য অতিথিপরায়ণতা ও সামাজিক সম্প্রীতি এই অভিনেতার ওপর গভীর প্রভাব ফেলে, যা তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে।
শুটিং চলাকালে তিনি একটি মসজিদে সহকর্মীদের সঙ্গে নামাজেও অংশ নেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে তাকে মুসল্লিদের সঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা গেছে।
দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে জিয়ানকার্লো এস্পোসিতো টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবস্থান তৈরি করেছেন। বিশেষ করে বিশ্বখ্যাত সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ তার দুর্দান্ত অভিনয় বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তাকে একাধিক আন্তর্জাতিক পুরস্কারের মনোনয়ন এনে দিয়েছে।
এ ছাড়া ‘বেটার কল সল’ ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এর মতো জনপ্রিয় সিরিজেও তাঁর শক্তিশালী অভিনয় দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে।
আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, এস্পোসিতো বর্তমানে ‘সেভেন ডগস’ নামের একটি উচ্চ বাজেটের চলচ্চিত্রের কাজ নিয়ে সৌদি আরবে ব্যস্ত সময় পার করছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা ও তারকাদের আকৃষ্ট করে দেশটির বিনোদন খাতকে আরও বিকশিত করার যে পরিকল্পনা সৌদি আরব বাস্তবায়ন করছে, এই মেগা প্রজেক্টটিকে তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত অভিনেতা জিয়ানকার্লো

আপডেট টাইম : ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬