ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার শেখ মুজিব ও হাসিনা বন্দনায় সরব ‘ফাটাকেস্ট’ হতে চাওয়া সিলেটের সেই ডিসির অন্দরমহল মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা হোমনায় পাশাপাশি ৪ কবরে দাফন, বাকরুদ্ধ একমাত্র জীবিত সন্তান সিফাত এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে নয়াদিল্লি বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ভারত। মঙ্গলবার (২৩ জুন) সাপ্তাহিক নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি জানান, গত ১৪ তারিখ ডা. জাহেদ ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে ভারতে আসেন এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)–এর একটি শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন।

রণধীর জয়সওয়াল বলেন, তার সফরের উদ্দেশ্য যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে পরে তিনি নিজেই ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত নিয়ম অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করেই তাকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হয়েছিল।

এদিকে সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে কিছু ঘটনায় হিন্দু ধর্মীয় প্রতীক নিয়ে অশোভন ঘটনার অভিযোগ পাওয়া গেছে, যা নিয়ে প্রতিবাদ হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার চরমপন্থিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫

তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬