ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠানো হলো রিজেন্ট সাহেদকে তিন নদীতে বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা ঢাকা সিটি কলেজের ১৯৮ শিক্ষকের ১০৫ জনের নিয়োগই অবৈধ লামিন ইয়ামালের দাদি ফাতিমার সংগ্রামের গল্প কাঁদাবে আপনাকেও ‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ ‘আ. লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকে প্রতিরোধ শুরু হবে’ কেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন বদিউর রহমান বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

আগামী ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করতে আসার বিষয়টি এবার নিজেই এক বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক সংক্ষিপ্ত কিন্তু উদ্দীপনাপূর্ণ ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের উদ্দেশে আতিফ জানিয়েছেন, তিনি ঢাকায় আসছেন এবং সবাইকে সঙ্গে নিয়ে মঞ্চ মাতাতে পুরোপুরি প্রস্তুত।

ভিডিও বার্তায় আতিফ আসলাম বলেন, ‘হ্যালো, আমি আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই ঢাকার ৩০০ ফিটে ক্রিকেটারস একাডেমিতে আমি লাইভ পারফর্ম করতে যাচ্ছি। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। লেটস রক দ্য শো।’ ভিডিও বার্তাটি প্রকাশের পর থেকেই ঢাকার সংগীতপ্রেমী ও আতিফ-ভক্তদের মাঝে উন্মাদনা এখন তুঙ্গে।

আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’-এর ব্যানারে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই মেগা কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর ৩০০ ফুটের ক্রিকেটারস একাডেমিতে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের দিন দর্শকদের সুবিধার্থে দুপুর ২টায় ভেন্যুর গেট ওপেন করা হবে এবং সন্ধ্যা ৬টায় গেট বন্ধ করে দেওয়া হবে। মূল সংগীতানুষ্ঠানটি বিকেল ৫টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

এই সংগীতাযোজনে আতিফ আসলামের রাজকীয় পরিবেশনার পাশাপাশি ঢাকার মঞ্চে বাড়তি মাত্রা যোগ করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’। ইতিমধ্যে ‘গেটমাই টিকিট’ (GetMyTicket) ওয়েবসাইটে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে পুরোদমে। দর্শকদের জন্য আতিফের জনপ্রিয় গানের নামে তিনটি ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে— ২ হাজার ৯৯৯ টাকা (দুরি এরিয়া), ৫ হাজার ৯৯৯ টাকা (আদাত এরিয়া) এবং ১০ হাজার ৯৯৯ টাকা (পেহলি নাজার এরিয়া)।

আতিফ আসলামকে নিয়ে এই কনসার্টটি মূলত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছরের ১৩ ডিসেম্বর। আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতি সম্পন্ন করলেও শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করতে হয়েছিল। তবে আয়োজকেরা তখন ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে উপযুক্ত সময়ে এটি আবার আয়োজন করা হবে। এবার আতিফের নিজের মুখের ঘোষণা সব ধরনের জল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটাল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব দর্শক স্থগিত হওয়া ওই কনসার্টের টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাঁদের নতুন করে টিকিট কেনা লাগবে না। এ ছাড়া যাঁরা টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন, কিন্তু কারিগরি কারণে এখনো রিফান্ড পাননি, তাঁরাও চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন।

মেইন স্টেজের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, ‘চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে আমরা। আমার পুরো টিম, শিল্পী থেকে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা আমাদের কথা রাখতে পেরেছি। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা এবং ভালোবাসার এক মিলনমেলা হয়ে উঠবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে