শিশুদের স্কুলমুখী করতে প্রাথমিক পর্যায়ে তিন লাখের বেশি শিশুকে স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা করছে সরকার। আজ মঙ্গলবার (২১ জুলাই) রাজধানী মিরপুরে এক সেমিনার শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাকে আরও প্রযুক্তি নির্ভর ও বাস্তবসম্মত করার কাজ চলছে। একই সঙ্গে শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদান আরও উন্নত করার ব্যাপারে মত দেন মন্ত্রী।
মিরপুর পিটিআই মিলনায়তনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে করণীয় নির্ধারণে ঢাকা জেলার সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষকদের আরও দায়িত্বশীল করতে তাদের দাবি বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























