ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীরকে ফেরত ইস্যু: ৪ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দুবাই, জবাব পাঠাচ্ছে দুদক নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বিব্রত জামায়াত বিশ্বকাপ ট্রফি চেটে দেখার চেষ্টায় আলোচনায় ইয়ামালের ছোট ভাই ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি চিন্তা চেতনা ও শব্দচয়নে বিএনপি নেতা-মন্ত্রীদের প্রধানমন্ত্রীকে অনুসরণ করতে হবে দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগের ক্ষমতা আবারও পরিচালনা পর্ষদের হাতে বিনা চিকিৎসায় দেশের কোনো নাগরিকের মৃত্যু হবে না : স্বাস্থ্যমন্ত্রী নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২০ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন কংগ্রেস নেতারা। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করছিলেন।

বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ অন্য কংগ্রেস নেতাদের আটক করা হয়। পরে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, গতকাল তরুণ শিক্ষার্থীদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তার জবাব চাইতেই আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এসেছি। দেশের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরত ইস্যু: ৪ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দুবাই, জবাব পাঠাচ্ছে দুদক

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে