ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

সহিংসতার জন্য নির্বাচন কমিশনই দায়ী

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার জন্য নির্বাচন কমিশন ও সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। আজ শনিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এই ইসি ও সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন পুরোপুরি অসহায়। কার্যত তাদের কোনো নির্বাচনী কোনো ভূমিকা নেই। এখন সরকারে ইচ্ছা অনুযায়ীই নির্বাচন হয়। এখানে নির্বাচন কমিশন (ইসি) শুধু নির্বাচন আয়োজন করে। ইসি স্বাধীন বলা হলেও প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানটি স্বাধীন নয়। তাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়ম, সহিংসতার সব দায় সরকারের।

সাংবাদিকদের সেলিমা বলেন, ষষ্ঠ ধাপের ভোটগ্রহণেও অন্য ধাপের মতো প্রশাসনের সহায়তায় কারচুপি চলছে। সহিংসতা হয়েছে। আমাদের নেতাকর্মীরা পঙ্গু হয়েছেন, আমরা প্রতি ধাপেই অভিযোগ দিয়েছি। কিন্তু সিইসি বারবারই বলেছেন ব্যবস্থা নিচ্ছি। কিন্তু কিছু হয়নি। কারণ নির্বাচন সরকারের সিদ্ধান্তে হয়। ইসি শুধু সিদ্ধান্ত বাস্তবায়ন করে। তাই ইউপি নির্বাচনের অনিয়ম সহিংসতার সব দায় সরকারের। তবে ইসির ওপরও দায় বর্তায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউপি নির্বাচনের পর এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার না হলেও নির্দলীয়, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা দরকার। এ সময় দলটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সহিংসতার জন্য নির্বাচন কমিশনই দায়ী

আপডেট টাইম : ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০১৬