ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

প্যাকেটের তরল দুধের দাম বাড়ল ১০ টাকা

মিল্কভিটার পরে এবার বেসরকারি কোম্পানিগুলোও তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে খুচরা দোকানে প্যাকেটজাত প্রতি লিটার তরল দুধ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর আধা লিটার দুধের প্যাকেটের দাম রাখা হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা।

গত আগস্ট মাসের শুরুতে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছিল। এতে খুচরা দোকানে মিল্কভিটার প্রতি লিটার দুধের দাম হয় ১১০ টাকা। ওই সময় মিল্কভিটার ৫০০ মিলিলিটারের (আধা লিটার) স্ট্যান্ডার্ড দুধের (লো ফ্যাট) দাম পাঁচ টাকা বাড়িয়ে ৬০ টাকা এবং আধা লিটার টোন্ড মিল্কের দামও পাঁচ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়।

এর দেড় মাসের মাথায় বেসরকারি কোম্পানিগুলোও তরল দুধের দাম বাড়াল। বাজারে আড়ং, প্রাণ, ফার্মফ্রেশসহ (আকিজ ডেইরি) কয়েকটি বেসরকারি কোম্পানি তরল দুধ বিক্রি করে। মূল্য বৃদ্ধির পরে এসব কোম্পানির প্রতি লিটার তরল দুধ ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর আধা লিটার দুধের প্যাকেটের দাম হয়েছে ৫৫ টাকা।

তরল দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, পরিবহন ব্যয়, দুধ সংগ্রাহকদের মজুরি, প্যাকেজিংসামগ্রী, গোখাদ্য, গ্যাস–বিদ্যুৎ খরচ প্রভৃতি ব্যয় বৃদ্ধির কারণে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি ব্যয় হচ্ছে। এ কারণে তারা দাম সমন্বয় করেছে। এর আগে মিল্কভিটা দুধের দাম বাড়ানোর সময় জানিয়েছিল, প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় তাদের ১১ থেকে সাড়ে ১১ টাকা খরচ বেড়েছে।

এদিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দামও ঊর্ধ্বমুখী। যেমন, চলতি মাসের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ায় কোম্পানিগুলো। দীর্ঘ সময় ধরে ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা এবং ডিমের ডজন ১৫০ টাকার আশপাশে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্যাকেটের তরল দুধের দাম বাড়ল ১০ টাকা

আপডেট টাইম : এক ঘন্টা আগে