গ্রাম পুলিশ সমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর একটি উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা আহ্বান করেছে স্থানীয় সরকার বিভাগ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
জাতীয় বেতন স্কেলের আওতায় অন্তর্ভুক্তি ও নতুন বেতন গ্রেড নির্ধারণ;
নিয়মিত রেশন, চিকিৎসা ভাতা, ঝুঁকি ভাতা এবং অবসরকালীন এককালীন আর্থিক সুবিধা প্রদান এবং
বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ ও আধুনিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি।
সংশ্লিষ্টদের মতে, আগামী ৭ নভেম্বরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাম পুলিশ বাহিনীর বহুল প্রতীক্ষিত এসব দাবির বিষয়ে ইতিবাচক ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























