ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে ৫০০ জন আটক, বন্ধ ৪৬টি মেট্রো স্টেশন

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ক্যাম্পেইন ফর জুডিশিয়াল প্রোটেস্ট’ (সিজেপি)-এর ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দিল্লি পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভে যোগ দিতে আসা প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদের মধ্যে অন্তত ৫০ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক রেকর্ড রয়েছে, যাদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে সতর্কতামূলকভাবে আটক করা হয়। খবর এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই)।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন দিল্লি জেলাকে ২০টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করেছে প্রশাসন। প্রতিটি জোনের জন্য আলাদা ডিটেনশন সেন্টারের ব্যবস্থা রাখা ছাড়াও বিপুল সংখ্যক আটক ব্যক্তিকে রাখার সুবিধার্থে শহরের একাধিক স্টেডিয়ামকে অস্থায়ী আটক কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।

যন্তর মন্তর ও সংসদ মার্গে আন্দোলনকারীদের সমাগমকে কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ও ব্যারিকেড গড়ে তোলা হয়েছে। দিল্লির প্রতিটি প্রবেশদ্বারে তল্লাশি বাড়ানোর পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের ৪৬টি মেট্রো স্টেশন পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ২০ জুলাইয়ের বিক্ষোভের পুনরাবৃত্তি রোধ করতেই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ‘ইন্ডিয়া’ জোটের আগের আন্দোলনের তুলনায় এবার পুলিশকে লাঠি ব্যবহারের অনুমতি দেওয়া হলেও, কোনো ধরনের বাগ্‌বিতণ্ডায় না জড়ানোর কঠোর নির্দেশ দেওয়া হয়েছে— যাতে ভিডিও ধারণ করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুযোগ না তৈরি হয়।

আটককৃতদের রাখার জন্য প্রাথমিকভাবে ছয়টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে: ছত্রশাল স্টেডিয়াম, রাজীব গান্ধী স্টেডিয়াম, যমুনা স্পোর্টস কমপ্লেক্স, সুরজমল স্টেডিয়াম, দৌলতপুর কমিউনিটি সেন্টার এবং পান্ড্রাওয়াল কমিউনিটি সেন্টার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে ৫০০ জন আটক, বন্ধ ৪৬টি মেট্রো স্টেশন

আপডেট টাইম : ১৭ ঘন্টা আগে