ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিগত সরকার প্রকল্পের নামে লুটপাট করেছে: পর্যটনমন্ত্রী

দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে আন্তর্জাতিক পরিকল্পনাবিদদের মাধ্যমে মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় পটুয়াখালীর কুয়াকাটায় দুই দিনব্যাপী পর্যটন কার্নিভালে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বিগত সরকারের সব কর্মকাণ্ড ছিল অপরিকল্পিত। বিভিন্ন প্রকল্পের নামে শুধু লুটপাট হয়েছে। তাই আমাদের সরকারের লক্ষ্য পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা।’

তিনি বলেন, কক্সবাজার ও কুয়াকাটাসহ সারা দেশে প্রায় দেড় হাজার পর্যটনকেন্দ্র রয়েছে। কিন্তু এসব পর্যটনকেন্দ্র থেকে প্রত্যাশিত রাজস্ব আদায় হচ্ছে না। পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে আন্তর্জাতিক পরিকল্পনাবিদদের মাধ্যমে মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে।

এদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেন, আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

তিনি আরও জানান, বরিশাল-কুয়াকাটা সড়কও চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সব উন্নয়ন কর্মকাণ্ড মহাপরিকল্পনার আওতায় গ্রহণ করছে। এর ফলে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমবে এবং পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ বরিশাল ও পটুয়াখালী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বিগত সরকার প্রকল্পের নামে লুটপাট করেছে: পর্যটনমন্ত্রী

আপডেট টাইম : ৯ মিনিট আগে