ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

দেশে ফিরেছেন ৪১ হাজার ১২৮ হাজি

বাঙালী কণ্ঠ নিউজঃ পবিত্র হজ পালন দেশে ফিরেছেন ৪১ হাজার ১২৮ জন। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১১১টি হজ ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

বাংলাদেশি হাজিদের নিয়ে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে গত ৬ সেপ্টেম্বর। মোট ফিরতি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫২টি এবং ৫৯টি সৌদি এয়ারলাইন্সের। ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ১১৫ জন বাংলাদেশি মারা গেছেন; যাদের ৯১ জন পুরুষ ও ২৪ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮৯ জন, মদিনায় ৯ জন, জেদ্দায় ১ জন ও মিনায় ১৬ জন।

সর্বশেষ শুক্রবার পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন কুমিল্লার শামছুন নাহার বেগম (৫৯) (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর বিএন ০২২৪৪০১।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় সরকারি ব্যবস্থাপনায় আগত নবম ফ্লাইটের সকল হাজি মদিনার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করেন। এ সময় মক্কায় বাংলাদেশ হজ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে তাদের বিদায় জানান।

হাজিরা মদিনায় ৮ দিন অবস্থান করবেন এবং রাসূল (সাঃ)-এর রওজা শরিফ জিয়ারতসহ মসজিদে নববিতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

দেশে ফিরেছেন ৪১ হাজার ১২৮ হাজি

আপডেট টাইম : ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭