জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর এখন স্টেজ প্রোগ্রাম নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। দেশের বিভিন্ন স্থানে শো করছেন তিনি। দেশের টানা শো-এর শিডিউলের কারণে দেশের বাইরের শোতে তেমন একটা সময় দিতে পারছেন না । তবে অবাক করার বিষয় হলো গত ২০ বছর ধরে আঁখির স্টেজ ব্যস্ততা একই রকম। তার শিডিউল মেলাই ভার। এ বিষয়ে তিনি বলেন, আমি গত ২০ বছর ধরেই স্টেজে একই গতিতে পারফর্ম করছি। এখন হয়তো ফেসবুকের কল্যাণে ছবিগুলো প্রকাশ করি। বিভিন্ন স্থানে শো করতে গেলে চেকইন দেই। তাই মানুষও বেশি জানছে। কিন্তু আগে এত্তসব ছিলো না। তাই সবাই হয়তো আগের বিষয়টি জানেন না। তবে টানা ২০ বছর স্টেজে কাজ করে আমি শ্রোতাদের যে ভালোবাসা পেয়েছি সেটা অমূল্য। আমি এদিক দিয়ে বেশ সৌভাগ্যবতী। এভাবেই আরও দীর্ঘ সময় স্টেজে গান করে যেতে চাই। এদিকে একক অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে একটা বিরতি নিয়েছিলেন আঁখি। এ বিরতিতে নতুন কোন গানের কাজেও হাত দেননি তিনি। তবে সম্প্রতি নতুন কিছু গান তৈরি করছেন । এরই মধ্যে আসিফ আকবরের আর্ব এন্টারটেইনমেন্ট থেকে শুরু করেছেন নতুন একক অ্যালবামের কাজ। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘প্রজেক্ট আঁখি আলমগীর’। এখানে আঁখির একক গান ছাড়াও থাকবে আসিফের সঙ্গে দ্বৈত গান। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে প্রকাশ হয়েছে আঁখি ও আসিফের নতুন গান ‘বেসামাল মন’। এ গানটির কথা, সুর ও সংগীত করেছেন শ্রী প্রিতম। আগামী কিছুদিনের মধ্যেই বাকি গানগুলোর কাজ করার কথা রয়েছে। এ অ্যালবামটি বছরের মাঝামাঝি অথবা শেষের দিকে প্রকাশ করবেন আঁখি। এছাড়া নতুন আরও একটি গান তিনি করেছেন শওকত আলী ইমনের সুর ও সংগীতে। গানের নাম ‘ফাল্গুণে কৃষ্ণচূড়া’। এর কথা লিখেছেন কবির বকুল। এরই মধ্যে এ গানটিতে কন্ঠ দিয়েছেন তিনি। এর বাইরে কিশোরের সুর ও সংগীতে একটি নতুন গান করেছেন আঁখি। সব মিলিয়ে গানের নতুন চমক নিয়ে সামনে শ্রোতা-দর্শকের সামনে আসছেন এ সংগীত তারকা। এ গান ও অ্যালবামগুলোর মাধ্যমে চলতি বছর জুড়ে সরব থাকবেন আঁখি। এদিকে অডিওর বাইরে চলচ্চিত্রের গানেও বেশ ব্যস্ত এখন তিনি। সব মিলিয়ে মিউজিক ইন্ডস্ট্রির অবস্থা কেমন দেখছেন? উত্তরে আঁখি বলেন, অডিও ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ ছিলো। তবে ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। এটা একটা আশার খবরও বটে। অনেক মাধ্যম তৈরি হয়েছে আয়ের। এখনতো ইউটিউব থেকেও আয় আসছে। আমার মনে হয় সামনে অবস্থা আরও ভালোর দিকে যাবে। এই সময়ের তরুণরা সংগীতে কেমন করছে বলে মনে করেন? আঁখি বলেন, এখন তরুণরা সংগীতে অনেক ভালো করছে। অনেক ভালো গীতিকার, সুরকার, শিল্পীর আবির্ভাব ঘটেছে। তবে অন্যের গানের চেয়ে নিজের মৌলিক গানের উপর জোর দিতে হবে। একজন শিল্পীর বড় অর্জন হচ্ছে তার মৌলিক গান। এখন অনেকেই অন্যের গান কাভার করছেন। সেটা দোষের কিছু নয়। তবে আগে নিজের মৌলিক গানের উপর গুরুত্ব দিতে হবে। কারণ মৌলিক গান শিল্পীর নিজস্বতা বহন
সংবাদ শিরোনাম :
অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান
গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ
ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে
পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয়
ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ
জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের
পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার
বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি
দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: দুদক
মাগুরা জেলা জামায়াতের আমিরকে সাময়িক অব্যাহতি
একজন শিল্পীর বড় অর্জন হচ্ছে তার মৌলিক গান
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬
- 1028
Tag :
জনপ্রিয় সংবাদ


























