ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার এক হাজার গোলের টার্গেট রোনালদোর হাসিনা যেমন ছিল, যদি তোমরাও একই কাজ করো তোমাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে: ফজলুর রহমান ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ আত্মহত্যায় প্ররোচনার মামলা ফের রিমান্ডে এমপি নজরুল জাতিসংঘের ৮১তম অধিবেশন সভাপতির কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল, মুগ্ধ পর্যটকেরা

ফিরছেন অপু

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বেশ কিছুদিন ধরেই সবার আড়ালে চলে গেছেন এই অভিনেত্রী। হঠাৎ অপুর ‘উধাও’ হওয়ার কারণে তার অভিনীত অনেক সিনেমার শুটিং মাঝ পথে এসে আটকে আছে। পরিচালকরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এ নিয়ে নির্মাতারাও পড়েছেন বিপাকে।

অপুকে নিয়ে যখন সংশয় আর ধোঁয়াশা তৈরি হয়েছে তখন অল্প আশার আলো দেখা দিয়েছে। শোনা যাচ্ছে, পর্দায় ফিরছেন অপু। শাকিব-অপু অভিনীত সম্রাট সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। আর এ সিনেমার মাধ্যমে আবার বড় পর্দায় শাকিব-অপুকে দেখা যাবে বলে জানা গেছে।

সিনেমাটি ঈদে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা। তবে মুক্তির সব আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি। এ প্রসঙ্গে সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সম্রাট সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। তবে সিনেমাটি এখনো সেন্সর বোর্ডে জমা দেয়া হয়নি। আগামীকাল জমা দেয়া হবে। তাই আনুষ্ঠানিক কাজ শেষ হলেই মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে সম্রাট : দ্য কিং ইজ হেয়ার। এতে সম্রাট চরিত্রে অভিনয় করছেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান।  আর রাজার ভূমিকায় দেখা যাবে ভারতের হিন্দি ও বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। এ ছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

ফিরছেন অপু

আপডেট টাইম : ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০১৬