ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আখেরি চাহর সোম্বা ১৫ নভেম্বর

বাঙালী কণ্ঠ নিউজঃ আজ ১৪৩৯ হিজরি সনের সফর মাসের প্রথম দিন। ২৫ সফর প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লমের রোগমুক্তি দিবস বা আখেরি চাহর সোম্বা। সে হিসেবে আগামী ১৫ নভেম্বর ২০১৭ আখেরি চাহর সোম্বা। গত শুক্রবার (২০ অক্টোবর) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় ১৫ নভেম্বর (২৫ সফর ১৪৩৯ হিজরি) ‘আখেরি চাহর সোম্বা’র বিষয়টি নিশ্চিত করেছেন।

সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহর সোম্বা বলা হয়। সাধারণ মুসলমানগণ এ দিনটিকে খুশির দিন হিসেবে উদযাপন করে। কিন্তু আখেরি চাহর সোম্বা কী? তা অনেকেই জানে না।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফর মাসের শেষ দিকে প্রচণ্ড অসুস্থ হয়ে যান। সফর মাসের শেষ বুধবার তিনি অনেকটাই সুস্থতা লাভ করেন। এ খুশিতে অনেক সাহাবি বিভিন্নভাবে দান-সাদকা করেছেন। এ দান-সাদকা নিঃসন্দেহে উত্তম কাজ।

আখেরি চাহর সোম্বা পালনের বিষয়ে এমন কোনো হাদিস বা দলিল নেই যে, পরবর্তীতে সাহাবায়ে কেরাম এ দিনটি খুশির দিন হিসেবে উদযাপন করেছেন বা প্রতি বছর দান-সাদকা করেছেন।

যেহেতু ঐ সময় থেকে শুরু করে পরবর্তীতে সাহাবায়ে কেরামদের যুগে তা ছিল না, সে হিসাবে আখেরি চাহর সোম্বা ঘটা করে পালনের কোনো যৌক্তিকতা নেই।

উল্লেখ্য যে, গত শুক্রবার (২০ অক্টোবর) বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (২১ অক্টোবর) পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হয় এবং আজ ২২ অক্টোবর রোববার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হয়।

গত শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আখেরি চাহর সোম্বা ১৫ নভেম্বর

আপডেট টাইম : ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭