বাঙালী কণ্ঠ নিউজঃ পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল সন্ধ্যায়, বাদ মাগরিব, বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ওয়াজ করবেন ঢাকার নারিন্দাস্থ দারুল উলুম আহছানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। আজ ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, ‘যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আগামীকাল সারাদেশে পবিত্র আখেরি চাহার সোম্বা উদযাপিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে’।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























