বাঙালী কণ্ঠ নিউজঃ ডিসেম্বরে রাজধানীতে আবারও বড় পরিসরে বসছে ল্যাপটপ মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-তে ১৪ ডিসেম্বর মেলার উদ্বোধন হবে। তিন দিনের এ প্রদর্শনী শেষ হবে ১৬ ডিসেম্বর।এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ১৯তম ল্যাপটপ মেলা। বরাবরের মতো এবারও মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সর্বশেষ মডেলের ল্যাপটপের পাশাপাশি আনুষাঙ্গিক যন্ত্রাংশও পাওয়া যাবে। সব ধরনের পণ্যেই পাওয়া যাবে বিশেষ ছাড় ও উপহার।
এবারের মেলায় থাকছে একটি মেগা-প্যাভিলিয়ন, পাঁচটি স্পন্সর প্যাভিলিয়ন, ১৪ মিনি প্যাভিলিয়ন ও ২৭টি স্টল। মেলায় একটি মিডিয়া বুথও থাকবে।মেলার পৃষ্ঠপোষকতা করছে শীর্ষস্থানীয় ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, ডেল, এইচপি ও লেনোভো।ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সংবাদ শিরোনাম :
একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর
সাত জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরো পাঁচ দিন ভারি বর্ষণের শঙ্কা
জামাল ভূঁইয়ার নায়িকা জেবা জান্নাত
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন
সেমিফাইনালে আগুনঝরা দুই লড়াই, কারা এগিয়ে ফাইনালের পথে
পানির নিচে রাজধানী
ঝুম বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার উপকারিতা
মানুষের হাতে বাড়ছে নগদ টাকা
বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে
১৪ ডিসেম্বর থেকে ল্যাপটপ মেলা
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭
- 455
Tag :
জনপ্রিয় সংবাদ


























