ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

১২ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা শুরু হবে

বাঙালী কণ্ঠ নিউজঃ ১২ জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব ইজতেমা। আয়োজনকে সফল করতে স্বেচ্চাসেবীদের নিয়ে চলছে জোর প্রস্তুতি। এরই মধ্যে ইজতেমার প্রায় কাজ শেষ হয়ে গেছে।

তাবলিগ জামাতের মুরব্বি গিয়াস উদ্দিনের বলেন, আগামী ১২ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরুর আগেই ময়দানসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে।

বিশ্ব ইজতেমাকে সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদ করতে গতবারের মতো এবারো দুই পর্বে আয়োজন করা হয়েছে। ১২ জানুয়ারি শুক্রবার ফজর নামাজের পরপরই আম বয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। যা আখেরি মোনাজাতের মাধ্যমে ১৪ জানুয়ারি শেষ হবে।

এরপর ১৯ জানুয়ারি শুক্রবার ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। প্রথম পর্বের মতো আখেরি মোনাজাতের মাধ্যমে ২১ জানুয়ারি শেষ হবে।

প্রথম পর্বে (১২-১৪ জানুয়ারি) অংশগ্রহণকারী জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, শেরপুর, নীলফামারী, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, লক্ষ্মীপুর, সিলেট, চট্টগ্রাম, নড়াইল, মাদারীপুর, ভোলা, মাগুরা, পটুয়াখালী, ঝালকাঠিী, পঞ্চগড়, নেত্রকোনা, নরসিংদী ও বগুড়া।

আর দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী জেলাগুলো হলো- ঢাকা, জামালপুর, ফরিদপুর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, ফেনী, সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, কুমিল্লা, রাজশাহী, খুলনা, ঠাকুরগাঁও ও পিরোজপুর।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় যোগদানের ব্যাপারে ৬৪ জেলার অংশগ্রহণকারীদের ৪ ভাগে ভাগ করা হয়েছে। এক বছর পর পর সবাই ইজতেমায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ প্রতিবছর ৩২ জেলার লোকজন ইজতেমায় অংশগ্রহণ করতে পারবে। আর এ ৩২ জেলার অংশগ্রহণকারীদেরও আবার দুই পর্বে বিভক্ত হয়ে অংশগ্রহণ করতে হবে।

তবে বিদেশি মেহমানরা থাকবে এ বিভাজনমুক্ত। তারা প্রতি বছরের প্রত্যেক পর্বেই অংশগ্রহণ করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

১২ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা শুরু হবে

আপডেট টাইম : ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮