ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

মৌলভীবাজার জেলা ইজতেমা আখেরি মোনাজাতে শেষ হলো

বাঙালী কণ্ঠ নিউজঃ দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে মৌলভীবাজার জেলা ইজতেমা।

আজ দুপুরে ইজতেমা ময়দান শহরতলীর জগন্নাথপুর এলাকার উপশহর মাঠে এই মোনাজাত হয়। দুপুর ১২টা ৫০ মিনটের সময় শুরু হওয়া এই মোনাজাত চলে প্রায় আধা ঘণ্টাব্যাপী। মোনাজাত পরিচালনা করেন তাবলিগের কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা ফারুক। আখেরি মোনাজাতে দেশ-বিদেশের মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ইজতেমা ময়দান।

মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করা হয়। মোনাজাতে অতীতের সব ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিশ্বের সব মুসলমানের মঙ্গল কামনা করা হয়।

মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দানে উপস্থিত হন মুসল্লিরা। ময়দানের ও আশপাশের সড়ক গুলোতে অবস্থান নেন তারা। আশপাশে থাকা দালান-কোঠার ছাদেও নারী-পুরুষসহ অনেক মুসল্লিকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়।

গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বাদ ফজরের নামাজ শেষে আম বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজার জেলা ইজতেমা আখেরি মোনাজাতে শেষ হলো

আপডেট টাইম : ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮