ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

এখন কেউ বাসায় আসলে খানাপিনার বদলে ওয়াইফাইয়ের খোঁজ নেয় : মোস্তাফা জব্বার

বাঙালী কণ্ঠ নিউজঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগে যখন কেউ বাসায় বেড়াতে আসতো তখন খানাপিনার খোঁজ নিতো। আর এখন বাসায় বেড়াতে এসে খোঁজ নেয় ওয়াইফাই ও এর পাসওয়ার্ডের। এ থেকে বোঝা যায় যে, বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে কতটা এগিয়ে যাচ্ছে।

সোমবার রাতে ফোর জি লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী এসব কথা বলেন।

মোস্তফা জব্বার বলেন, আগে ফোন করার জন্য ১৪টাকা এবং ফোন ধরার ১২টাকা ব্যয় করতে হতো।এখন সেরকমটা নেই। ব্যয় কমে হাতের নাগালে চলে এসেছে। বর্তমানে কলরেটে ১০ টাকা দিয়ে অনেক সময় কথা বলা যায়। যা অত্যন্ত আনন্দের এবং গর্বের।

তিনি আরও বলেন, আজ আমরা ফোর-জিতে পা দিলাম।বাংলাদেশ আরও একটি ইতিহাসের সাক্ষী হলো। একসময় বাংলাদেশকে অনেকে হেয় করেছে। তলাবিহীন ঝুড়ি বলেছিল। কিন্তু আজ আমরা দেখিয়ে দিতে পেরেছি যে, বাঙালি জাতি সব পারে।

মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ১৯৯৭ সালে উদ্যোগ না নিলে আজ আমরা ফোর জির যুগে প্রবেশ করতে পারতাম না। এজন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেশবাসী তার প্রতি কৃতজ্ঞ।

এসময় অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মস্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

এখন কেউ বাসায় আসলে খানাপিনার বদলে ওয়াইফাইয়ের খোঁজ নেয় : মোস্তাফা জব্বার

আপডেট টাইম : ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮