ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী নিয়োগের দাবি প্রকল্প কর্মীদের

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পরিচালিত সদ্য বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী নিয়োগের দাবি জানানো হয়েছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ওই প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন মাঠ সহকারী কল্যাণ পরিষদের নেতারা এ দাবি জানান।

পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী নিয়োগ, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চপদে পদায়নসহ পাঁচ দফা দাবি উপস্থাপন করেন তারা। সংগঠনের ঢাকা বিভাগের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় বৃহত্তর ফরিদপুরের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, আজাদুর রহমান, মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

তারা পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি স্থায়ীকরণের প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামারও হুমকি দেন বক্তারা। মানববন্ধনে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী নিয়োগের দাবি প্রকল্প কর্মীদের

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬