ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী-সন্তান বিক্রি

বাঙালী কণ্ঠ নিউজঃ জামাইয়ের বিরুদ্ধে দফায় দফায় চাহিদামত টাকা দিতে না পারায় মেয়ে ও নাতনিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ দায়ের করলেন শ্বাশুড়ি লক্ষ্মী দাস। ঘটনাটি ঘটেছে বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

লক্ষ্মী দেবী জানিয়েছেন, ২০১৬ সালে রাজস্থানের হনুমানগড়ের টিবা এলাকার বাসিন্দা পাপ্পু সিং-এর সঙ্গে বিয়ে হয় তাঁর মেয়ে দিপালী দাসের। বিয়ের আগে পাপ্পু সিং লক্ষ্মীপুর মাঠ এলাকায় এক আত্মীয়ের বাড়ি থাকতেন। পেশায় তিনি সোনারূপোর কাড়িগর।

লক্ষ্মীদেবীর অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই জামাই পাপ্পু তাঁর মেয়ে দিপালীর উপর অত্যাচার শুরু করে। দফায় দফায় তাঁকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে। বিয়ের কিছুদিন পর বাপের বাড়ি থেকে টাকা আনতে পারেনি দিপালী।

তখন তাঁকে রাজস্থানে নিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে পাপ্পু। মেয়ে-জামাই ভালো থাকবে এই আশায় দিপালীকে রাজস্থানে নিয়ে যাওয়ার অনুমতি দেন লক্ষ্মীদেবী। দিপালীকে দেহ ব্যবসায় নামানোর কথাও বলে পাপ্পু সিং।

এদিকে, রাজস্থানে নিয়ে যাওয়ার পর ফের তাঁর উপর অত্যাচার শুরু করে পাপ্পু। ফের বাপের বাড়ি থেকে ৮০ হাজার টাকা আনার জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করতে থাকে পাপ্পু সিং। এমনকি টাকা না পেলে তাকে বিক্রি করে দেওয়ার হুমকিও দেয় পাপ্পু। ইতিমধ্যেই দিপালী দেবীর একটি কন্যা সন্তান জন্ম নেয়।

এদিকে, সম্প্রতি লক্ষ্মীদেবী তাঁর মেয়ে ও নাতনির খোঁজ নিতে গেলে তাঁকে জানানো হয় দিপালী ও তার মেয়েকে বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই ঘটনার পরই মেয়ে ও নাতনির হদিশ পেতে বর্ধমান থানায় অভিযোগ জানা যায়। বর্ধমান থানার পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেন।

জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুফল না পাওয়ায় লক্ষ্মীদেবী সিজেএমে মামলা দায়ের করেছেন। তার পরিপ্রেক্ষিতে বর্ধমান থানাকে কেস রুজু করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী-সন্তান বিক্রি

আপডেট টাইম : ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮