ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

জাতিসংঘের পুলিশ-প্রধান সম্মেলনে গেলেন আইজিপি

বাঙালী কণ্ঠ নিউজঃ জাতিসংঘে পুলিশ-প্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান থেকে রওনা করেন তিনি।

আগামী ২০-২১ জুন নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে পুলিশ-প্রধানদের ওই সম্মেলন। জাতিসংঘ মহাসচিব এন্তেনিও গুতেরেস সম্মেলন উদ্বোধন করবেন। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের চ্যালেঞ্জ ও জাতিসংঘ পুলিশের ভূমিকা; বিরোধ মোকাবিলা ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে জাতিসংঘ পুলিশের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করা হবে। এ ছাড়া সংঘবদ্ধ অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ ইত্যাদি বিষয়ে আলোচনা হবে সম্মেলনে।

আইজিপি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অনন্য অবদান সম্পর্কে বক্তব্য দেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এবারের সম্মেলনে জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের পুলিশ-প্রধান এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেবেন।

আইজিপি জাবেদ পাটোয়ারী সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি জাতিসংঘ মহাসচিব, পুলিশ অ্যাডভাইজার, জাতিসংঘের  শান্তিরক্ষী মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পুলিশ-প্রধানদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

জাতিসংঘের পুলিশ-প্রধান সম্মেলনে গেলেন আইজিপি

আপডেট টাইম : ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮