ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

জুলাই-আগস্টে বন্যার আশঙ্কা

বাঙালী কণ্ঠ নিউজঃ স্বাভাবিক হয়ে আসছে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। তবে আগামী সপ্তায় বাড়বে যমুনার পানি। জুলাই-আগস্ট মাস নাগাদ এ নদীর পানি বৃদ্ধি পেয়ে ঢাকার আশপাশের বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

প্রতি বছর এপ্রিল-মে মাসে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারাসহ বিভিন্ন নদনদীতে পানি বেড়ে বন্যা দেখা দেয়। চলতি মৌসুমেও এপ্রিল থেকেই বাড়তে থাকে নদনদীর পানি। এতে প্লাবিত হয় সিলেট ও মৌলভী বাজারের বিভিন্ন জনপদ। তবে এখন পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

চলতি জুনে মৌসুমের শুরুতেই যমুনা আর ব্রহ্মপুত্রের পানি বেড়ে বন্যা উপদ্রুত হয়েছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা। তবে জুলাই আগস্ট মাসে বৃষ্টিপাতের পরিমাণ থাকে সবচে বেশি। এ সময় যমুনার পানি বাড়তে থাকলে উত্তরাঞ্চলের পাশাপাশি ঢাকার আশপাশের নদীগুলোতেও পানি বাড়বে। সেপ্টেম্বর পর্যন্ত এমন বন্যা পরিস্থিতি চলতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

জুলাই-আগস্টে বন্যার আশঙ্কা

আপডেট টাইম : ১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮