ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ব্যাংকে অনিয়ম করলে ধরা পড়বেই – রূপালী ব্যাংক এমডি

ব্যাংকে অনিয়ম করলে ধরা পড়তেই হবে। আজ না হয় কাল অথবা কয়েকদিন পরে। এমন কোন নজির নেই যে, অনিয়ম করে ধরা পড়েনি। কাজেই অনিয়ম করলে যেখানে ধরা পড়ব, সেখানে জেনে শুনে কেন অনিয়ম করব। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আতাউর রহমান প্রধান ব্যাংকের বিভিন্ন পর্যায়ের অফিসারদের উদ্দেশে এসব কথা বলেন।  মতিঝিলের রূপালী ব্যাংকের ট্রেনিং একাডেমির মিলনায়তনে দু’দিনব্যাপী ট্রেনিং ওয়ার্কশপের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রূপালী ব্যাংকের দক্ষ মানবসম্পদ রয়েছে। এ মানব সম্পদের যথাযথভাবে কাজে লাগিয়ে ব্যাংককে অনেক এগিয়ে নেয়া যাবে। রূপালী ব্যাংকের সকল কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। আর সে অনুযায়ী কাজ করতে হলে প্রতি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সকলকে ব্যাংকের সঠিক অবস্থান জানতে হবে। কোনভাবেই ভুল তথ্য উপস্থাপন করা যাবে না। কোন সহকর্মী যাতে প্রলোভনের কারণে দুষ্কর্ম না করে সে বিষয়ও সতর্ক দৃষ্টি দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ব্যাংকে অনিয়ম করলে ধরা পড়বেই – রূপালী ব্যাংক এমডি

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০১৬