ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

খাবারে কালোজিরা ব্যবহার করলে যেসব উপকার পাবেন

বাঙালী কণ্ঠ নিউজঃ রান্নার শেষে ফোড়নে বলুন আর মচমচে ধরনের খাবার তৈরিতে বলুন, কালোজিরার ব্যবহার চোখে পড়বেই। হালকু তিতকুটে ধরনের এই মশলাটি শুধু যে খাবারের স্বাদ-গন্ধ বাড়ায় তাই নয়, শরীরের অসংখ্য উপকারেও আসে। অনেক অসুখ থেকে দূরে রাখে কালোজিরা।

কালোজিরায় রয়েছে ফসফরাস, ফসফেট ও আয়রন। এইসব খনিজ শরীর অনেকটাই রোগমুক্ত রাখতে সাহায্য করে। তাই নিয়মিত খাদ্যতালিকায় কালো জিরে রাখুন। বিশেষজ্ঞদের মতে, কালোজিরার ফসফরাস রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। শরীরের যেকোনো জীবাণুর সঙ্গে লড়ে যেতে কালো জিরের ভূমিকা অসামান্য।

শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে রেহাই পেতে অনেক চিকিৎসকই রোগীর পথ্যে কালোজিরা রাখতে বলেন। কালোজিরার আয়রন ও ফসফেট শরীরে অক্সিজেনের ভারসাম্য রাখে।

অনেকেরই ঠান্ডা লেগে মাথা ধরে। ঘরোয়া উপায়ে তা কাটাতে হলে একটা পুঁটুলিতে কালোজিরা বেঁধে তা রোদে শুকোতে দিন। এরপর তা নাকের কাছে ধরে থাকলে জমে থাকা শ্লেষ্মা বেরিয়ে যায়, মাথা যন্ত্রণাও ছাড়ে।

পেটের সমস্যা থাকলে কালোজিরা রাখুন মেনুতে। ভাজা কালোজিরা গুঁড়া করে আধকাপ দুধে মিশিয়ে খেলে তা পেটের সমস্যাকে দূরে রাখে। কালোজিরা অ্যান্টি টক্সিনের কাজ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

খাবারে কালোজিরা ব্যবহার করলে যেসব উপকার পাবেন

আপডেট টাইম : ১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮