ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

ঢাবির সেই শিক্ষককে বহিষ্কার না করলে রাজপথে নামার হুমকি ‌হেফাজতের

হিজাব পরার কারণে ছাত্রীকে ক্লাসরুম থেকে বের করে দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আজিজুর রহমানকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।

অন্যথায় ইসলামের প্রতি শ্রদ্ধাশীল দলমত নির্বিশেষে সব শ্রেণির মা-বোনদের ইজ্জত রক্ষার্থে রাজপথে নেমে আসতে বাধ্য হবে হেফাজতে ইসলাম।

শনিবার বিকেলে জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে হেফাজতে ইসলামীর জরুরি সভায় এসব কথা বলেন সংগঠনের ঢাকা মহানগর আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী।

কাসেমী বলেন, নাস্তিকদের প্রেতাত্মা ড. আজিজুর রহমানকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অমার্জনীয় অপরাধের জন্য অবিলম্বে আজিজকে

শিক্ষকতার পদ থেকে বহিষ্কার করতে হবে।  অন্যথায় আবারো ঈমান রক্ষায় রাজপথে নেমে আসবে হেফাজতের লাখ লাখ সৈনিক।

তিনি বলেন, দেশের সর্বত্র যখন অস্থিরতা চলছে, দেশপ্রেমিক দায়িত্বশীল কর্মকর্তারা তখন পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  সে মুহূর্তে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন খুঁটির জোরে একজন হিজাব পরা ছাত্রীকে ক্লাসরুম থেকে বের করে দেয়া হলো।  যেসব সহপাঠী প্রতিবাদ করেছেন তাদেরও বের করে দেয়া হয়েছে।

কাসেমী বলেন, দেশবাসী জানতে চায়, আপনারা কি দেশটাকে রামরাজ্য বানাতে চান? শান্তির পরিবেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবেন না।  আমরা পরিষ্কার বলে দিতে চাই, পীর আউলিয়ার এ দেশে মুসলিম ঐতিহ্য ও ইসলামিক কৃষ্টিকালচার ভালো না লাগলে তসলিমা নাসরিনের মতো সেখানে চলে যান।

সভায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর যুগ্ম আহবায়ক মাওলানা আবুল কালাম, হাফেজ মাওলানা আতাউল্লাহ হাফিজ্জী, মাওলানা জহিরুল হক ভূঁইয়া, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম সদস্যসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা আহমদ আলী কাসেমী, আতীকুজ্জামান, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা শরীফুল্লাহ ও মাওলানা হাবীবুল্লাহ ইসলামপুরী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

ঢাবির সেই শিক্ষককে বহিষ্কার না করলে রাজপথে নামার হুমকি ‌হেফাজতের

আপডেট টাইম : ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬