ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

বিরল প্রজাতির ঈগল উদ্ধার করে অবমুক্ত

বাঙালী কণ্ঠ নিউজঃ রাজশাহীতে বনবিভাগের উদ্যোগে একটি বিরল প্রজাতির ঈগল উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এর আগে বাংলাদেশ বার্ড ক্লাব ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার-আইইউসিএন এর উদ্যোগে পাখিটির পায়ে রিং পরানো হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, নাটোরের নলডাঙ্গা থানার দুর্লভপুর গ্রামের কৃষক ফারুক সরদার হালতির বিল থেকে ঈগলটিকে উদ্ধার করেন। সে সময় শারীরিক দুর্বলতার কারণে ঈগলটি উড়তে পারছিল না। বনবিভাগের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ বাংলা’ এর সদস্য ফজলে রাব্বি খবর পেয়ে বনবিভাগকে বিষয়টি অবহিত করেন। এরপর গত ১৫ নভেম্বর বনবিভাগ সেখান থেকে পাখিটি উদ্ধার করে রাজশাহীতে তাদের ‘রেসকিউ সেন্টারে’ এনে রাখেন।

রাজশাহী বিভাগের মাঠ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, পাখিটি অভুক্ত থাকায় দুর্বল হয়ে পড়েছিল। প্রতিদিন তাকে সাড়ে ৭০০ গ্রাম করে মাংস খাওয়ানো হয়েছে। তারা খাঁচার ভেতরে পাখিটি ছেড়ে দিয়ে দেখেছেন, এটা উড়তে পারছে।

শনিবার সন্ধ্যায় রেসকিউ সেন্টারে বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য অণু তারেক ও আইইউসিএন এর কর্মকর্তা জেনিফার আজমেরী পাখিটির পায়ে রিং পরান।

অণু তারেক জানান, এটি একটি বিরল ঈগল। এরা পৃথিবীতে সঙ্কটাপন্ন। সাধারণত এরা মঙ্গলিয়া বা সাইবেরিয়া থেকে এসেছে। এর ইংরেজি নাম steppe eagle.

রাজশাহীতে পদ্মার নদীর চরে ঈগলটিকে অবমুক্ত করা হয়। ঈগলটি বেশ স্বচ্ছন্দে উড়ে গিয়ে একটি আমগাছের মাথায় গিয়ে বসে।

এ সময় রাজশাহী বিভাগীয় বনকর্মকর্তা জিল্লুর রহমান, অণু তারেক, জেনিন আজমেরী ও বনবিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

বিরল প্রজাতির ঈগল উদ্ধার করে অবমুক্ত

আপডেট টাইম : ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮