ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

কলকাতা-সুন্দরবন রুট ধরে বাংলাদেশ পৌঁছবে, নৌপথেই বিলাস ভ্রমণ

বাঙালী কণ্ঠ নিউজঃ দু-এক দিনের সুন্দরবন ভ্রমণ তো প্রায় গিয়ে থাকেন। কিন্তু পুরো সুন্দরবনটাই যদি ঘোরার সুযোগ হয়, তা হলে! দুই বাংলার জলপথে ভেসে, কলকাতা থেকে সোজা ঢাকা যাওযার সুযোগ মিলবে এবার। এ বছরের মার্চ থেকেই শুরু হবে এই ‘রিভার ক্রুজ’, এমনটাই জানা গিয়েছে ‘ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া’ (আইডবলিউএআই)।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুয়ায়ী, কলকাতা-সুন্দরবন রুট ধরে বাংলাদেশ পৌঁছবে এই ক্রুজ। তার পরে যাবে আরও উত্তর-পূর্ব দিকে। এই জলপথ ঠিক হয়েছে ভারত-বাংলাদেশের এক দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে।

এই জলপথে প্রতি দিনই ১৫ থেকে ২০টি বার্জ চলাচল করে। মূলত তাতে ফ্লাই-অ্যাশ থাকে যা ভারত থেকে বাংলাদেশ নিয়ে যাওয়া হয়। এই তথ্য জানিয়েছেন আইডব্লিউএআই-এর এক সদস্য এসভিকে রেড্ডি। ফলে, ক্রুজ চলাচলে কোনো অসুবিধাই হবে না।

কলকাতা থেকে শুরু করে, ঢাকা পৌঁছতে ছ’দিন লাগবে বলে জানা গিয়েছে। মাথা পিছু খরচ পড়বে ৬০ হাজার টাকা। শুধু থাকা-খাওয়াই নয়, ক্রুজে পর্যটকদের মনোরঞ্জনের জন্য থাকবে নানা অনুষ্ঠানের আয়োজন।

এছাড়া, সুন্দরবন অঞ্চলের নানা জায়গায় থাকবে রাত্রিবাসের সুবিধা। ওপার বাংলার সুন্দরবন অঞ্চল পেরিয়ে এপার বাংলার বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জ হয়ে ক্রুজ পৌঁছবে ঢাকায়। ভারতের উত্তর-পূর্ব দিকের রুট ধরলে, অসমের ধুবুড়ি হয়ে চাঁদপুর ঢুকবে রিভার ক্রুজটি।

আইডবলিউএআই-এর তরফ থেকে জানানো হয়েছে, রাতে ক্রুজ চললে, তার জন্য থাকবে বিশেষ নেভিগেশন পরিষেবা। ভারতের সীমা পর্যন্ত এ দেশের আধিকারিকরাই তা করবেন। দ্বিপাক্ষিক চুক্তির পরে, বাংলাদেশও রাজি হয়েছে রাতের এই পরিষেবা দেওয়ায়।

সূত্র: এবেলা

Tag :
আপলোডকারীর তথ্য

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

কলকাতা-সুন্দরবন রুট ধরে বাংলাদেশ পৌঁছবে, নৌপথেই বিলাস ভ্রমণ

আপডেট টাইম : ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯