ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

২৫০ উইকেটের মাইলফলকে আফ্রিদি

ক্যারিয়ারের শেষলগ্নে ফের ঝলসে ওঠেছেন পাকিস্তানের গ্রেট ক্রিকেটার শহীদ আফ্রিদি।  বল হাতে অনন্য এক মাইলফলকে পৌঁছে গেলেন তিনি। চট্টগ্রাম পর্বে নিজের দল রংপুর রাইডার্সের শেষ ম্যাচে খুলনার দলনেতা রিয়াদকে আউট করার সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টিতে ২৫০ উইকেটে মালিক বনে গেলেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক। ক্রিকেটের এই ফরম্যাটে তার চেয়ে বেশি উইকেট আছে আর মাত্র সাতজনের।

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের করা প্রথম ওভারের প্রথম বলেই খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ডিপ মিড উইকেটে আনোয়ার আলীর ক্যাচে পরিনত করে এই মাইলফলকে পৌঁছে যান আফ্রিদি।

টি-টোয়েন্টিতে শহীদ আফ্রিদির ওপরে থাকা সাত উইকেট শিকারির তালিকায় রয়েছেন- ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৩৫৩ উইকেট), শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (২৯৯), পাকিস্তানের ইয়াসির আরাফাত (২৮১ উইকেট), দক্ষিণ আফ্রিকার আলফানসো থমাস (২৬৩ উইকেট), পাকিস্তানের সাঈদ আজমল (২৬০ উইকেট), পাকিস্তানের আজহার মাহমুদ (২৫৮) ও অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের ডার্ক ন্যানেস (২৫৭ উইকেট)।

এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমে অনেকটা যেন পুরনো সেই দুর্ধর্ষ ফর্ম ফিরে পেয়েছেন ডানহাতি এই বোলার। টুর্নামেন্টে ৬ ম্যাচে আফ্রিদি নিয়েছেন ১০ উইকেট। এর মধ্যে এক ম্যাচেই নিয়েছেন ৪ উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

২৫০ উইকেটের মাইলফলকে আফ্রিদি

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬