ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

বিটিভির আধুনিকায়নে ১৮৬৮ কোটি টাকা

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিকায়নে ১৮৬৭ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ।

বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে টেলিভিশনের আধুনিকায়নের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ইতিমধ্যে বিটিভির আধুনিকায়নে ১৮৬৭ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এছাড়া আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী অনুষ্ঠান ধারণের সুবিধার্থে আধুনিক ক্যামেরাসহ নতুন নতুন যন্ত্রপাতি কেনা ও সংস্থাপন করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতসহ বিশ্বের ৪৯টি দেশে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের স্যাটেলাইট সম্প্রচার কার্যক্রম চলছে।

এছাড়া বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো অনলাইন ও আইপি টিভি ডিস্ট্রিবিউটদের মাধ্যমে উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, অষ্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশে প্রচার হচ্ছে, বলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

বিটিভির আধুনিকায়নে ১৮৬৮ কোটি টাকা

আপডেট টাইম : ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯