ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

রোগী দেখে ফেরার পথে লাশ হলেন চিকিৎসক

বাঙালী কণ্ঠ নিউজঃ রোগী দেখে ফেরার পথে নিজেই লাশ হলেন সাতক্ষীরা শিশু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোস্তফা নুর মোহাম্মদ (৫২)। যশোরের বাগআচড়া থেকে সাতক্ষীরায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হন তিনি। শুক্রবার (২১ জুন) রাতে যশোর-সাতক্ষীরা সড়কের বাগআচড়ার কুচিমোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগরের নুরনগর গ্রামে।

সাতক্ষীরা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন জানান, ডা. মোস্তফা নুর মোহাম্মদ বাগআচড়াস্থ ক্লিনিকে রোগী দেখে মোটরসাইকেলযোগে সাতক্ষীরায় ফিরছিলেন। পথিমধ্যে বাগআচড়ার কুচিমোড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে বহনকারী মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়।

এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে যশোরের কুইন্স হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।

সাতক্ষীরা শিশু হাসপাতালের তত্ত্বাবধয়াক ডা. জাকির হোসেন বলেন, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়েছে। আজ বাদ মাগরিব সাতক্ষীরা কোর্ট জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে। পরে তার মরহেদ নুরনগরে গ্রামের বাড়িতে নেওয়া হবে। পরবর্তী জানাযা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

রোগী দেখে ফেরার পথে লাশ হলেন চিকিৎসক

আপডেট টাইম : ১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯